চট্টগ্রামে ৪৬ নেতাকর্মীর বিচার শুরু বিএনপি-জামায়াতের
ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মামলায় ২০১৮ সালের ১৪ অক্টোবর বিক্ষোভ মিছিল থেকে বায়েজিদের শেরশাহ টেক্সটাইল এলাকায় বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় মামলার নথি থেকে জানা যায়, শেরশাহ টেক্সটাইল এলাকায় ২০১৮ সালের ১৪ অক্টোবর রাতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে ৪৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।মামলায় ৪৬ জন আসামির মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম,যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন, বায়েজিদ থানা জামায়াতের সাবেক আমীর ঈসমাইল হোসেন সিরাজী, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied