ধামইরহাটে শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী বিষয়ে আলোকপাত করেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা প্রমুখ।
বক্তাগণ স্বাধীনতা অর্জনপরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শেখ কামালের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এমএসএম / জামান
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত