ঠাকুরগাঁওয়ে কোন রাস্তা কাঁচা থাকবে না -রমেশ চন্দ্র সেন এমপি
আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন বর্তমান সরকারের আমলে ঠাকুরগাঁও সদরে এক হাজার কিলোমিটারেরও বেশি কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। আর মাত্র হাতে গোনা দুই একটি সংযোগ রাস্তা পাকা করা বাকি আছে। আগামীতে আর কোন রাস্তা কাঁচা থাকবে না। দৃশ্যমান যে উন্নয়ন দেখছেন তা আওয়ামীলীগের আমলে হয়েছে। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। উন্নয়নের কথা চিন্তা করলে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পটুয়া বাজার এলাকায় ফকদনপুর-রাণীশংকৈল বর্ডার রাস্তার উন্নয়ন কাজের ফলক উম্মোচন শেষে আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।
আলোচনা সভায় রহিমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নুরুজ্জামান, উপজেলা সহকারী প্রকৌশলী মাবুদ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রহিমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ