শাহজাদপুরে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালক আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরাসরি টিসিবির এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। ট্রাক চালক মো. জহির মন্ডল কৈজুরি ইউনিয়নের চর-কৈজুরি গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র। ট্রাক চালক জহির মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- চর-কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস চাল অন্যত্র নেওয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছে। ট্রাকে সাড়ে ৩ মেট্রিকটন চাল আছে বলেও জানান তিনি। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- সরকারি ন্যয্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ ট্রাক জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। এ ব্যপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন