ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মডেল মসজিদের কার্যক্রম শুরু


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৩ দুপুর ৩:৫৬
দিনাজপুরের ঘোড়াঘাটে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে উপজেলা মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে।
 
শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের সময় শত শত মুসল্লি সমবেত হয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের কার্যক্রম শুরু হয়। জুম্মার নামাজের ইমামতি করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. ইউসুফ আলী। 
 
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা জুম্মার নামাজে শরিক হন।
 
উল্লেখ্য, গত ৯ই ডিসেম্বর২০১৯ সালে উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরে আজ জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয়। এ মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা, মক্তব বা কোরআন শিক্ষার ব্যবস্থা, হজ্ব প্রশিক্ষণ কেন্দ্র সহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার