আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাহেব বানু বর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৯) আগষ্ট রাত ১টার দিকে আবদুল গফুরের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে জানা যায়।স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে এগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে পুড়ে যাওয়া ঘরের মধ্যে ৬টি টিনশেডের ঘর রয়েছে এবং এক পরিবারের মেয়ের বিবাহের জন্য রাখা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও চার ভরি স্বর্ণলংকারসহ ৬ পরিরাবের মোট ক্ষয়ক্ষতি ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্তরা হলেন রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের ০৬ নং ওয়ার্ডের সাহেব বানু বর বাড়ির আবদুল গফুর,আলী আহমদ,হাছি মিয়া,ফজল করিম,হাজী জাফর আহমদ,আবুল কাসেমসহ মোট ৬ পরিবারের বসতঘর।
আনোয়ারা ফায়ার ষ্টেশন সার্ভিসের অফিসার ইনচার্জ বেলাল হোসাইন জানান,রাতে খবর পেয়ে পশ্চিম রায়পুর এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় সোয়া এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এতে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত হয় এবং ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied