ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ৩:২৩

প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে জনগণের আস্থার প্রতিক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি ও সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রাটি  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমতাজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ফয়সল আলিম। 

সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মণ্ডল,আনিসুর রহমান তালুকদার, আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাতীঁ দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, আঃমতিন,সেন্জু,তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক রাইসুল আলম রিপন,শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের১ দফা দাবি জানান এবং  বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত