বালিয়াকান্দিতে টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীর টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
নিহত মিনু বেগম (২৬), উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী। শনিবার দুপুরের দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়ীর টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মিনুর মা সোনাই বেগম বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জল শেখের ১০ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিকভাবে নির্যাতন করে। দুই বছর পূর্বে উজ্জল শেখ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। এ ঘটনায় তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি। এ বিষয়ে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করে একটি লিখিত অভিযোগ করা হয়। আজ টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে গন্ধ পেয়ে সেখানে মেয়ের লাশ পাই। তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। টয়লেটের সেপটিক ট্যাংকির মধ্যে থেকে অর্ধগলিত মিনুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ননদ ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন সহ আসামী দ্রæতই গ্রেপ্তার হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied