ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে সড়কে ধস সংস্কারে বাঁশ-খুঁটিতেই ভরসা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১১:৩৬
চলতি আগস্ট মাসের  প্রথম সপ্তাহের  টানা কয়েকদিনের প্রবল বর্ষণে দৌলতখান-বাংলা বাজার সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ সময় মৃধারহাট ব্রিজ সংলগ্ন চর খলিফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়কের একটি অংশ গভীর পুকুরে ধসে পড়ে এবং সড়কের মাঝ বরাবর ফাটল দেখা দেয়।এ পরিস্থিতিতে এই স্থান দিয়ে  স্বাভাবিক যান চলাচল হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে গাছ,বাঁশ,কাঠ এবং মাটি দিয়ে পুকুরে ফাটল অংশে পাইলিং  করে সড়কে যান চলাচল সচল রাখার চেষ্টা করছেন  সড়ক ও জনপদ বিভাগ।
রবিবার  ( ২০  আগস্ট)  সরে জমিনে গিয়ে দেখা গেছে সড়কের মাঝে ফাটল এবং পুকুরে ধসে যাওয়া সড়কের সংস্কার  কাজ চলছে। মাটি আর বালু দিয়ে ভরাট করা হয়েছে সড়কের ধসে যাওয়া ও ফাটলের অংশ। এই রুটে চলাচলকারী  বাস ও ট্রাকচালকদের অভিযোগ, অনেকদিন অতিবাহিত হলেও স্থায়ী কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ । ফলে প্রতিদিন তারা ঝুঁকি নিয়ে এই সড়কে  চলাচল করছেন। তারা আরো জানান, সামনে ব্রিজ থাকায় এখানে একটি বাস দাঁড়িয়ে অন্য বাসকে যাওয়ার সুযোগ করে দিতে হয়। বলতে গেলে সড়কের এক পাশ ধসে যাওয়ার কারনে বাকি অংশে একটি গাড়ি চলাচল করাই কঠিন।যার ফলে যে কোন সময় ঘটে যেতে পারে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা। 
ভোলা জেলা বাস মালিক সমিতির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কটি স্থায়ীভাবে সংস্কার না করে বাঁশ-খুঁটি এবং কাঠ দিয়ে সংস্কার করাটা কতটা যুক্তিযুক্ত আমার বোধগম্য নয় । বাঁশ,খুঁটি-বাগা দিয়ে ধস ঠেকানো সড়কে বোঝাইকৃত বাস, ট্রাক  বা লরি চলাচলে ঝুকি বাড়বে। তিনি অতিদ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটির  স্থায়ী সংস্কারের দাবি জানান।
দৌলতখান সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি কলেজ প্রভাষক রিয়াজ বলেন,"খুঁটি দিয়ে সড়কের ধস টিকিয়ে রাখার চেষ্টা যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো। ভোলা,বাংলা বাজার, দৌলতখানের  যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধস ঠেকাতে স্হায়ী ব্যবস্হা গ্রহন করা উচিত।
ভোলা সড়ক ও জনপদ  বিভাগের একজন কর্মকর্তা  জানান, বিষয়টি আমাদের দৃষ্টিতে আসার পরপরই আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি।  আপাতত খুঁটি এবং বল্লি দিয়ে ধস ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে  নির্দেশনা সাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি ।
তবে সড়কে চলাচলকারী বাস, ট্রাক, লড়ি সহ সকল পরিবহনের  চালক এবং এলাকাবাসী ধসে যাওয়ার সড়কটির স্থায়ী সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ