ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঋণের চাপে ছেলের আত্মহত্যা করেও একই চাপে বাবার রহস্যজনক মৃত্যু


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১২:৫২

ঋণের চাপে সাত মাস আগে নেত্রকোনা কলমাকান্দার ব্যস্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী রমজান আলী বিষপানে আত্মহত্যা করেন। এরপর মৃত ছেলের ঋণ পরিশোধে বাবার কাছে পাওনাদারদের চাপ আসতে থাকে বারংবার। অবশেষে শনিবার দিনগত মধ্যরাতে বাড়ি থেকে অর্ধ কিলোমিটার উত্তরে মহাদেও নদীর দক্ষিণ পাড়ে অজ্ঞান অবস্থায় আবুল হোসেনকে পরিবারের লোকজন উদ্ধার করে। রাত ২টার দিকে আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আবুল হোসেনের মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যদের মাঝে দেখা দিয়েছে রহস্য। পরিবারের দাবী তার ডান হাতের মাংসপেশিতে শুইয়ের দাগ দেখতে পাওয়া গেছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে রবিবার দুপুরের দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আবুল হোসেনের ভাতিজা তরিকুল ইসলাম জানান, সাত মাস আগে আমার চাচাতো ভাই রমজান আলী ঋণে চাপ সহ্য করতে না পেরে বিষপনে তার মৃত্যু হয়। ছেলের ঋণ করা অর্থের জন্য চাচাকে (আবুল হোসেন) কাজল মিয়া, ইমান আলী, ইসমাইল, সাত্তার, সফি মিয়া ইলিয়াসসহ বিভিন্ন লোকজন বাজারে ও রাস্থাঘাটে ঋণ পরিশোধে চাপ প্রয়োগ করতো। গত শনিবার দুপুরের দিকে বরুয়াকোণা বাজারে ছেলের ঋণ পরিশোধ না করলে মেরে ফেলারও হুমকি দেয় পাওনাদারেরা। পরে বাড়িতে এসে ছেলের (রমজান) দাফনের সময় অনেকে পাওনা টাকা মাফ করে দিয়েছিল। এখন তারাই টাকা ফেরত না দিলে হুমকি দিচ্ছে এসব কথা বলেন চাচা (আবুল হোসেন) তার ছোট ভাই মজিবুর রহমানের কাছে। 
ওইদিন (শনিবার) রাত ৯টার দিকে সতেরহাটি গোদারাঘাটে চাচা (আবুল হোসেন) ও আমরা অনেকে চা পান শেষে চা স্টল বন্ধ হয়ে গেলে যে যার মতো বাড়িতে চলে আসি। চাচাও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে আমেনা চাচী (মৃতের স্ত্রী) চাচাকে বিছানায় না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। অনেক খোঁজাখুজির একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির উত্তরে অর্ধ কিলোমিটার দূরে মহাদেও নদীর দক্ষিণ পাড়ে চাচাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। চাচার ডান হাতের কনুইয়ের দুই-তিন ইঞ্চি উপরের মাংসপেশীতে শুইয়ের চিহ্ন দেখতে পাওয়া গেছে। মৃত্যুর পেছনে কোন না কোন রহস্য লুকিয়ে থাকতে পারে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ