টাঙ্গাইলে টিকা কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের টিকাদান কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে বিভিন্ন উপজেলার মতো কালিহাতী উপজেলার কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ