ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে ব্র্যাক ব্যাংকের বিরাহিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ২:৫৬
দিনাজপুরের ঘোড়াঘাটে ব্র্যাক ব্যাংকের বিরাহিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ শাহ এর সভাপতিত্বে ও মোছা. চামেলী আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, ব্র্যাক ব্যাংকের দিনাজপুর রিজিয়নের টিম লিডার আবু সাঈদ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা, গাইবান্ধা এরিয়ার এআরও আব্দুর রাজ্জাক প্রমুখ। এ আউটলেট শাখার এজেন্ট হিসেবে রয়েছেন ঘোড়াঘাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সবুজ। 
 
এ সময় ঘোড়াঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, এনডিএফ- এর ঘোড়াঘাট শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান রঞ্জু, সমাজসেবক নজির উদ্দিন, এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা