ভেদরগঞ্জে এসিল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।১৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইমামুল হাফিজ নাদিম এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় তার অফিসের সাবেক নাজিরের কাছে এই নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার পর নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি জানা যায়। বিষয়টি তিনি জানার পর সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় এসিল্যান্ডের সরকারি ফেসবুক পেজে সতর্কতা জানিয়ে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি), ভেদরগঞ্জ অফিশিয়াল নম্বরটি (০১৯৬১১৩৩৫৩৩) ক্লোন হয়েছে এবং কাউকে এ নাম্বার থেকে ফোন করে হয়রানি করা হলে গুরুত্ব না দেওয়ার অনুরোধ করছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইমামুল হাফিজ নাদিম বলেন, তিনি শুক্রবার হওয়ায় তার পরিবারের সাথে সন্ধ্যায় বাসায় ছিলেন। এ সময়ে সরকারি নম্বরটি ক্লোন করে কার্যালয়ের নাজির জহিরুল ইসলামের কাছে ৬ হাজার টাকা চাওয়া হয়। প্রতারকরা টাকা পাঠানোর জন্য তাকে অন্য একটি বিকাশ নম্বর দেন। তখন কণ্ঠ অপরিচিত হওয়ায় নাজির আমাকে ফোন করে বিষয়টি বলেন। তখন আমি বুঝতে পারি ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। তিনি থানায় ফোন করে সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়ে বলেন, নাজির ছাড়া পরে আর কাউকে ফোন করে টাকা চাওয়ার তথ্য পাইনি। সরকারি ফোন নম্বর থেকে কারও কাছে টাকা চাইলে কেউ টাকা না দিয়ে আইনের আশ্রয় নেওয়ার অনুরোধ করছি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied