উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ১১ লাখ টাকার ক্ষতি
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে মুদি দোকানের নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৯ আগষ্ট) রাতে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মতিন খোকা শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত সাড়ে দশটার দিকে মুদি দোকানে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে মহুর্তেই দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুল মতিন খোকা দাবী করে বলেন, তিনি দোকানে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা রেখে বাড়িতে যান। এরপর হঠাৎ শুনতে পান তার দোকানে আগুন লেগেছে। তার দোকানে তেল, ময়দা, চিনি, বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ ভ্যারাইটিজ জিনিসপত্র ছিল। তিনি এলাকায় খুচরা ও পাইকারী ব্যবসা করতেন। আগুনে পুড়ে তার প্রায় ১১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, শর্ট সার্টিকের কারনে আগুনের সূত্রপাত হতে পারে।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মন্ডল জানান, শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিক ধারনা করছি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি