ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এসপি-ইউএনও’র নম্বর ক্লোন, টাকা ও তথ্য চাচ্ছে প্রতারক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ৩:৭
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদের ব্যবহারিত সরকারী মোবাইল নম্বর এবং একই জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের ব্যবহারিত ব্যক্তিগত মোবাইলটি ক্লোন করেছে প্রতারক চক্র। শনিবার সন্ধায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রশাসনের এই দুই কর্মকর্তা।
 
পুলিশ সুপারের কার্যালয় এবং উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় ঘোড়াঘাটের ইউএনও (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের ব্যবহারিত ব্যক্তিগত নম্বর (০১৭৫-০৩৩০৯৪৭) ক্লোন করে উপজেলা ভূমি কার্যালয়ের নাজির রোকনুজ্জামান নয়ন এবং ভিপি সহকারী মোশারফ হোসেনের নাম্বারে ফোন করে প্রতারক চক্র। চক্রটি ইউএনও’র পরিচয়ে মোবাইল ব্যাংকিং নগদ নম্বরে কিছু টাকা পাঠাতে বলে। পরে ভূমি কার্যালয়ের ওই দুই কর্মচারী ইউএনও’র সরকারী নাম্বারে ফোন করে বিষয়টি জানায়। তখন ইউএনও বুঝতে পারেন প্রতারক চক্র তার নাম্বারটি ক্লোন করেছেন।
 
একই সময় দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদের ব্যবহারিত সরকারী নম্বর (০১৩২০১৩৬৩০০) ক্লোন করে জেলার ফুলবাড়ী থানার এক পুলিশ সদস্যকে ফোন করে পুলিশ সুপার পরিচয়ে বিভিন্ন তথ্য জানতে চায় প্রতারক চক্রটি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই পুলিশ কর্মকর্তা তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জানায়। পরে ওসি দিনাজপুরের পুলিশ সুপারকে বিষয়টি ফোন করে জানালে, ওই কর্মকর্তা বুঝতে পারেন তার নম্বরটি প্রতারক চক্র ক্লোন করেছেন।
 
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি বোঝার সাথে সাথেই আমি থানার ওসিকে বিষয়টা জানিয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
 
এদিকে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম) বলেন, ‘আমাদের নম্বর ক্লোন করে গোপনীয় তথ্য জানতে চাওয়া ও অর্থ দাবির বিষয়ে আমরা তদন্ত করছি। কারা এই প্রতারণার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে আমরা সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত