ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

জাতির পিতা সমাধিতেঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের শ্রদ্ধা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৮-২০২৩ রাত ১০:২৩

শোকাবহ আগস্টের ২০ তম দিনে  স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১ টায়  নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ  বঙ্গবন্ধুর  সমাধিসৌধের দেরিতে পুষ্প স্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য।এরপর সংগঠনের নেতৃবৃন্দ  বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমুল হক সরকার,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের  মধ্যে  মুজিবুর রহমান চৌধুরী, জহুরুল ইসলাম, মো. আইনুল হক, শামসুল আলম সেতু,  নির্মল বর্মন, সালমা সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতারা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত নেপথ্য কুশলীবদের বিচারে তদন্ত কমিশন গঠনের দাবি জানান নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি নজমুল হক সরকার বলেন, নর্থ বেঙ্গলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার সাংবাদিকদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় শোক দিবসের অতল শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সর্বদা সচেষ্ট থাকব।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতি  শ্রদ্ধা নিবেদন করে আমরা এই অঙ্গীকার করেছি।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন