ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, জবি ছাত্রলীগের ছয় জনকে অব্যাহতি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ১২:২৪
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
রোববার জবি ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ছয় জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন,হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ঈশা, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি জারফ তাজওয়ার, চারুকলা বিভাগের মো. মাসুম বিল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের শফিকুল ইসলাম আপন,বাংলা বিভাগের আফিয়া আক্তার এবং দর্শন বিভাগের হাসান ইসলাম সান।
 
অব্যাহতির বিষয়ে হাসান ইসলাম সান বলেন, আমি এর আগে পাবনায় জেলায় ছাত্রলীগ করতাম। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেও ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করি আকতার ভাইয়ের সাথে। আমার পরিবারকেও আওয়ামী পরিবার হিসেবে সবাই চিনে। আমি মনে করি সাঈদী একজন ইসলামিক স্কলার । তাই ধর্মীয় দিক থেকে আমি তাকে নিয়ে পোস্ট করেছি। এতে আমাকে বহিষ্কার করলে তা দু:খজনক।
 
তবে শফিকুল ইসলাম আপন বলেন, আমি কিছু বুঝতে পারছি না, কেন বহিষ্কার করা হয়েছে। কোন কিছু না বলে এভাবে হঠাৎ কেন বহিষ্কার আদেশ দিয়েছে নেতৃবৃন্দই ভালো জানেন।
 
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে। চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দিবে এটাতো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী সংগঠনের জন্য।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন,  সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে তাদেরকে অব্যবহতি দেওয়া হয়েছে। সাঈদী রাজাকার, সে যুদ্ধাপরাধী ছিল। তাকে নিয়ে ছাত্রলীগ কর্মী স্ট্যাটাস দিবে কেন? এরকম করলে শাস্তির আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ