সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর এর কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে লামার সাংবাদিক নেতারা। একই সঙ্গে ভূমি খেকো আফজালুর রহমান বাবুর বিরুদ্ধে শত কোটি টাকার জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকাল ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। লামায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে লামার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ লামায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াছ সানির সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে উপস্থিত লামা কর্মরত সাংবাদিকবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোণে সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো: তৈয়ব আলী, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জমি দখলের অভিযোগ উঠেছে, সেই ভূমি খেকো আফজালুর রহমান বাবুর মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা।
এই সময় বক্তারা ওই ভূমি খেকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিসহ আগামী সাতদিনের মধ্যে হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লামা সহ দেশের সব সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied