ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে সুবর্ণচরে বৃক্ষরোপন ও শিক্ষাবৃত্তি'র চেক বিতরণ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২১-৮-২০২৩ বিকাল ৫:৮

নোয়াখালী জাতীয় শোক দিবস উপলক্ষে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন, পিকেএসএফ এর অর্থায়নে ২০২২ সালে এসএসসি ও ২০২১ সালে এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ২য় বর্ষে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ২য় বার শিক্ষাবৃত্তি চেক ও বাজারজাত করণের লক্ষে বিএসটিআই সনদ প্রদান, কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়।

২১ আগস্ট (সোমবার) বিকেল ৩  টায় খাসেরহাটে অবস্থিত সাগরিকা প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র দাসের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোযাখালী জেলা প্রশাসক দেওযান মাহবুুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কমিশনার (ভূমি)  অশোক বিক্রম চাকমা,  সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ পরিচালক (মাইক্রোক্রেডিট) আলহাজ্ব মোঃ শামসুল হক, কো অর্ডিনেটর হান্নান মোল্লা, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার জামাল উদ্দিন সিদ্দিকী সহ সংস্থার কর্মকর্তাগণ।

পিকেএসএফ'র এর নিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতায় ৩২ জনকে ১২ হাজার টাকা করে এবং সাগরিকার নিজস্ব তহবিল থেকে ৭ জনকে  শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 
২২ জন শিক্ষার্থীকে গাছের চারা, কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়। এসইপি প্রকল্পের আওতায় খামারীদের মাঝে বিএসটি আই সনদ প্রদান করা হয়।আলোচনার পূর্বে পশ্চিম উরির চর  বৃক্ষরোপনের উদ্ভোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান

বক্তারা বলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা খুব কম সময়ে বহুদূর এগিয়ে গেছে, শিক্ষা, স্বাস্ব্য, কৃষিতে তারা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। ঘুরে দাঁড়াচ্ছে কৃষকগণ, মৎস চাষ,গরু ছাগল বেড়াসহ যাবতীয় প্রাণী উন্নয়ন কাজে মানুষের উন্নয়নে এগিয়ে আছে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। 

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ