ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় শোক দিবস পালন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২১-৮-২০২৩ রাত ১০:৭

সোমবার ২১ আগস্ট ২০২৩ বাদ যোহর এ মিলাদের আয়োজন করা হয় হাসপাতালে নিজস্ব হল রুমে। এ-সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে বিশেষ দোয়া করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১৭-২০ গ্রেড সরকারী কর্মচারী নব-নির্বাচিত কমিটির জাতির জনক বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মীর জামলা উদ্দিনকে, প্রধান অতিথি হিসেবে রেখে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন হাওলাদার। মোহাম্মদ নূর আলম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ (১৭-২০) গ্রেট কর্মচারী সমিতি। মাহমুদ উদ্দিন জামান প্রশাসনিক কর্মকর্তা। মোঃ রফিকুল আলম কেন্দ্রীয় মুখপত্র। মাহামুদ আলম শাহিন, সহ-সভাপতি, মোঃ রেজাউল সিনিয়র সহ-সভাপতি। হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ বেল্লাল হোসেন। আব্দুর রাজ্জাক চেয়ারম্যান প্রাইম হাসপাতাল ও বাবার রোড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সঞ্চালনয় মোঃ রাশেদুল আলম (রাশেদ) সভাপতিত্ব করেন ক্বারী মোঃ নূরুল ইসলাম সভাপতি (১৭.২০ গ্রেট হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহানায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে, এ-সময় অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন, তারা বলেন,দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা।সেদিন মানবতা আর মানবাধিকারকে পদদলিত করে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে,এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ, শিশু রাসেল জাতির পিতার পরিবারের বেশিরভাগ সদস্যকে। 

এ-সময় মাহামুদ আলম শাহিন অনেকটা কান্না জড়িত কন্ঠে বলেন আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে ভুলি নাই ভুলবো না, আমরা বাঙালি জাতি চিরকাল মনে রাখবো জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাহামুদ আলম শাহিন আরও বলেন, বঙ্গবন্ধুর  কি দোষ করেছিল সেদিন? বঙ্গবন্ধু কি অপরাধ ছিল?? তিনি আমাদের একটি জাতি একটি মা কে, উপহার দিয়েছিলেন এটাই কি তার দোষ?? ১৯৭৫ সালে, ১৫ আগস্ট কালো রাতে কেনো তাঁকে নির্মমভাবে ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়িতে হত্যা করা হয়েছিল। তিনি তো আমাদের স্বাধীন এনে দিয়েছিল, তিনি আমাদেরকে, একটি  মা উপহার দিয়েছিলেন, এটাই কি তার অপরাধ ছিলো??
দেশে-বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারি ঘাতকের দেশে এনে অতিদ্রুত বিচার কাজ শেষ করার অনুরোধ করেন এই নেতা।

উপস্থিত বিভিন্ন বক্তারা বলেন, শোক কে শক্তিতে পরিনত করে এ দেশ এগিয়ে যাচ্ছে,তাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে এ দেশ উন্নতি হলেই  একমাত্র বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন