ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে শহীদ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৫:২৫

সারাদেশের ন্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার এবং সরকারি দপ্তরের অফিস প্রধানগণ ও স্থানীয় নেতাকর্মী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় আওয়ামী লীগ অফিসের মিলানায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে স্থানীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেন। 

এমএসএম / জামান

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে