মান্দায় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন
প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর উজান ও ভাটি অংশের টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে,বাংলা ১৪৩০ বঙ্গাব্দের ২৩ মার্চ আত্রাই নদীর বালু মহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী আত্রাই নদীর উজান অংশের ৪ টি মৌজায় মোট ২৯৩.৫০ একর বালুমহাল উল্লেখ করে ইজারা প্রদান করা হয়।
কিন্তু উল্লেখিত চারটি মৌজা ছাড়াও ঝুকিপূর্ণ টেন্ডার বহির্ভুত আয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন- ইজারাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।ইজারাদার মোয়াজ্জেম হোসেন মহাদেবপুর সদর উপজেলা মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি সরকারি বিজ্ঞপ্তি উপেক্ষা করে নিয়মবহির্ভূত ভাবে নদীর উজান অংশ হতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছেন।
এছাড়া রানীনগর উপজেলার ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেনও টেন্ডার বহির্ভূত, খুদিয়াডাঙ্গা ও শহরবাড়ী কর্ণভাগ মৌজা থেকে অবাদে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছেন।এনিয়ে মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আত্রাই নদীর উজান ও ভাটি অংশের ঝুঁকি পূর্ণ মৌজা বা এলাকা থেকে মাটি-বালু উত্তোলন করে যাচ্ছেন ইজারাদারা।কর্তৃপক্ষের নজরদারীর অভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অনেকের ধারণা। এতে করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নষ্টসহ পরিবেশের মারাত্নক ক্ষতি সাধন হচ্ছে।ইতোমধ্যে টেন্ডার বহির্ভূত মৌজা হতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,কিছু ব্যক্তিকে মানেজ করে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, ইজারার টাকা পরিশোধ না করে নদী থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন।
উজান অংশের ইজাররাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেন বলেন,ইজারা বহির্ভূত মৌজা থেকে কোন মাটিকাটা বা বালু উত্তোলন করা হয়নি। আর যদি কেটে থাকে তাহলে প্রশাসন জানাবে।
এব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা জাকির মুন্সির সাথে কথা হলে তিনি জানান, ইজারার টাকা পরিশোধ করেছে কিনা তা আমার জানা নেই। তবে টাকা পরিশোধ না করে বালু উত্তোলন করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও টেন্ডার বহির্ভূত মৌজা থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি বা বালু উত্তোলন করলে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু