মান্দায় বিদ্যুতের শর্ট-সার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে এক ভ্যানচালকের বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮ দিকে উপজেলার তেঁতুলিয়া ইউপির পিড়াকৈর গ্রামের সুরুত আলীর বাড়ীতে এই ঘটনা ঘটে। সুরুত আলী জিরু পিড়াকৈর গ্রামের মৃতরমজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান ,আগুন লেগে ভূক্তভোগীর প্রায় ৬-৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যেই বিস্তার লাভ করেছে আগুন। জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ীঘর। স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিভানো হলেও তার বাড়ীঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভূক্তভোগী সুরুত আলী একজন পেশায় ভ্যান চালক। তার বাড়ীতে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তার করুন অবস্থা।
তার বাড়ীতে থাকা আসবাবপত্র, ধান, চাল,শ্যালো মেশিন,টিভি, ফ্রীজ এবং এনজি থেকে উঠানো নগদ ৫০ হাজার টাকা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এনিয়ে চরম বিপাকে পড়েছেন ভূক্তভোগী পরিবার।
এই ঘটনা জানার পর তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল ঘটনাস্থল পরিদর্শন পূর্বক অসহায় ভূক্তভোগী পরিবারকে খাদ্য সহায়তা করেন।
এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ভূক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত
রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু
কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত
Link Copied