নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেনের নামে সড়ক উদ্বোধন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উত্তর মাহিনী তালতলায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেনের নামে মক্রবপুর জোড়পুকুরিয়া-উত্তর মাহিনী-শরীফপুর সড়কের নামকরণ উদ্বোধন হয়েছে।
এতে ভার্চুয়ালী বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মহান স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ লোকের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ্ যেন স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের বেহেশত নসীব করেন। আমরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। অর্থমন্ত্রী এলাকাবাসীর নিকট তার সুস্থতায় দোয়া কামনা করে তিনি আরো ও বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের দোয়ায় আমি বেঁচে থাকবো
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ, সহ-সভাপতি আবুল কাশেম মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল মোমেনের সন্তান লন্ডন প্রবাসী রুহুলআমিন, নুরুল আমিন, শাহাদাত হোসেন হিরন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী (ভূমি) আশরাফুল হক, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক মজিব, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়া, মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত