তাড়াশে লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও সাইট সেভার্স এর সহযোগিতায় এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান,সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, ইন্সটাক্টর মোঃ মনিরুজ্জামান খলিফা,সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী,বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, সাইটসেভার্স ইউকে প্রোগ্রাম ম্যানেজার লুসি রীভ, আমোস কিবেট, মিল ম্যানেজার, নাইরোবি কেনিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন শিখবো সবাই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সৈয়দা আসমা রশিদা, মিল সমন্বয়কারী মৃনাল কান্তি দাস ও মো: মনিরুজ্জামান সাইটসেভার্স বাংলাদেশ। বিশেষ উল্লেখ্য যে, শিখবো সবাই প্রকল্পটি গণ উন্নয়ন কেন্দ্র এর মাধ তাড়াশ উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষা ও ২টি ওপিডি এর সক্ষমতা উন্নয়নে কি কি কাজ করছেন তা মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন প্রকল্পের মিল অফিসার অরবিন্দু বর্মণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জিইউকে এর প্রোগ্রাম ম্যানেজার (এইচআর) অভিজিৎ রায় পার্থ এবং প্রোগ্রাম ম্যানেজার এডমিন রতন কুমার সেহানরীশ, ইনক্লুসিভ প্রকল্পের ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার, এডুকেশন অফিসার নীলা জামান, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সনজিব কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর তাসলিমা খাতুন্। এ লার্নিং শেয়ারিং মিটিংয়ে ১৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ