জবিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সেন্টারটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মিতা শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ আলতাফ হোসেন সরকার এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশনের সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দীন পাটোয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied