ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭২০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার ২২ (আগষ্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রন্জু জানান, পরিবেশ ও মাছের জীবন বৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চাইনা দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। এ জালে ছোটো বড়ো থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। সেকারণে নদী খাল বিলে বসবাসরত মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্তির পথে। উপস্থিত স্থানীয় লোকজন ও অন্যান্য জেলেদের সতর্ক করে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এসব জাল যেন নদীতে কেউ না ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা প্রতিদিন করতোয়া নদী ও বিভিন্ন পয়েন্টে অভিযান চালাচ্ছি ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied