হরিনাকুণ্ডুতে নানা আয়োজনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা খাতুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্যের প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা রওশন আলী, পৌরসভার মেয়র মো. ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, মোক্তার আলী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন প্রমূখ ।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইমাম, পুরোহিতসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিষদের গার্ডেন চত্বরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান