ভোলায় আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ভোলায় আরও পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার দিনগত রাতে এই পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলার তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগ সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, ৪নং কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পিকুরুল ইসলাম বাহার, দৌলতখান উপজেলা আবু আব্দুল্লাহপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খুসরু জিহান ও ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মিরাজ আফসান।
এর আগে গেল শনিবার দৌলতখান উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে একই কারনে বহিষ্কার করা হয়েছে। নামে প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে যেসকল ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সেসকল নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে। এটি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ। তাই যেসকল ছাত্রলীগ নেতাকর্মীদের ফেসবুকে সাঈদিকে নিয়ে পোস্ট রয়েছে, তাদেরকেই বাছাই করে বহিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়তে পারে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান