ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৫:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে রংপুর টাউন হল চত্বরে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ জনগণ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বাংলাদেশ বেতারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

৭২তম জন্মবার্ষিকীর দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে অনুষ্ঠিত হয় কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল ।

শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এতে অংশ নেন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম