২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি আটক
জয়পুরহাটের আক্কেলপুরে ২য় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। ঘটনাটি গত সোমবার আক্কেলপুর পৌর এলাকার একটি গ্রামে ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা থানায় অভিযোগ করলে অভিযুক্তকে আটক করে আক্কেলপুর থানা পুলিশ।
আটক হওয়া ওই ব্যক্তি ফারুক হোসেন (৫০) আক্কেলপুর পৌর এলাকার শান্তা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ আগষ্ট নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল ওই শিক্ষার্থী। সেই সময় টাকা দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে আঙ্গিনার পূর্বপাশের্^র গোসলখানায় ডেকে নিয়ে নিয়ে যায় ফারুক। আশেপাশে লোকজন না থাকায় ধর্ষণের উদ্দেশ্যে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় ও জোরপূর্বক পায়জামা খোলার চেষ্টা করে ফারুক । এসময় মেয়ের চিৎকারে মা ঘটনাস্থলে আসলে অভিযুক্ত ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা আক্কেলপুর থানায় গত ২২ আগষ্ট লিখিত অভিযোগ করেন।
আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের পর নিজ এলাকা থেকে আটক হয়েছে অভিযুক্ত ফারুক। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আটকের পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা জানায়,‘ আমার মেয়েকে টাকা দেওয়ার কথা বলে জোর করে ধর্ষণের চেষ্টা করে । মেয়ের চিৎকার শুনে আমার স্ত্রী ঘটনাস্থলে গেলে সে পালিয়ে যায়। এর আগেও সে আমার মেয়েকে টাকার লোভ দেখাত’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক মুঠোফোনে বলেন,‘ এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তকে আটক পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়