ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কলমাকান্দায় নলকূপ থেকে নির্গত গ্যাসে চারদিন ধরে রান্না চলছে গৃহিনী সাবিকুন নাহারের পরিবারের


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:২৭

চারদিন ধরে নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নে ঘনিচা গ্রামে গৃহিনী সাবিকুন নাহারের পরিবারের তিনবেলার রান্না চলছে নলকূপের নির্গত গ্যাস থেকে। এছাড়াও তাদেরই পূর্বে স্থাপনকৃত আরেকটি পরিত্যাক্ত নলকূপ সেখান থেকেও গ্যাস বের হচ্ছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। উৎসুক জনতা প্রতিদিন নলকূপটি দেখতে ভীড় করছে ওই বাড়িতে।
জানা যায়, গত পাঁচ দিন (শনিবার) আগে নলকূপ দিয়ে পানি না আসায় মেরামতকালে এর মাথা খুললে সেখান থেকে শোঁ শোঁ শ^ব্দ শুনতে পাওয়া যায়। পরে সেটির মেরামত কাজ বন্ধ করে দেওয়া হয়। কৌতুহল বশত দিয়াশলাইয়ের ঘষাই সেখানে আগুন উর্ধ্বমূখী হয়ে জ্বলতে থাকে। এখন সেই নলকূপের নির্গত গ্যাসে রান্নার কাজ চলছে সাবিকুন নাহারের সাত সদস্য পরিবারের।
আরও জানা যায়, তাদের বাড়ির দক্ষিণ পাশে জমিতে গত দুই বছর আগে আরেকটি নলকূপ স্থাপন করা হয়েছিল। সেখান থেকে পানি না ওঠায় পরিত্যাক্ত অবস্থায় সেটি পড়ে ছিল। বাড়িতে নতুন স্থাপনকৃত নলকূপের এঘটনা পরিলক্ষিত হলে পওে পরিত্যক্ত নলকূপ দিয়ে বুদ বুদ আকারে গ্যাস বের হচ্ছে তা দেখতে পাওয়া যা। পরিত্যাক্ত নলকূপে চিকন পাইপ মাটি দিয়ে আটকিয়ে সেখানে দিয়াশলাই জ¦ালাতেই আগুন জ¦লে উঠে। 
সাবিকুন নাহারের স্বামী সাইকুল ইসলাম বলেন, চার বছর আগে তার বাবা নেকবর আলী ঢাকা থেকে এলাকায় এসে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে ছোট পুকুরসহ বাড়ি ঘর তৈরি করে তারা নতুন করে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে বাড়ীর দক্ষিণ পাশে ৩০ ফুট গভীরতায় নলকূপ বসানো হয়। এর দুই মাস পর নলকূপে পানি ওঠে না। চলতি বছরের গত সাত মাস আগে পুনরায় বাড়ীর পূর্ব-উত্তর পাশে ৩০ ফুট গভীরতায় নতুন করে আরেকটি অগভীর নলকূপ স্থাপন করেন। এটির পানি দিয়ে রান্না ও ব্যবহারসহ পানি পান করছিলেন তারা। পরে মেরামতকালে গ্যাসের শব্দ পেয়ে পরীক্ষার জন্য আগুন দেওয়া হলে সেখানে আগুন জ¦লে ওঠে। কৌতুহল বশত পরিত্যাক্ত আগেরটিতে আগুন দিলে সেখানেও আগুন জ¦লে। গত পাঁচ দিন যাবত নলকূপের নির্গত গ্যাসে পরিবারের তিন বেলার রান্না চলছে।
এব্যাপারে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। যাতে কোন ধরণের দুর্ঘটনা না ঘটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন