লালমনিরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করা কালে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার
লালমনিরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করা কালে জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার ভোরে জেলা শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচিরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীরা হলেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মোঃ এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), একই এলাকার আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মোঃ মিলন মিয়া (২০), আদিতমারী উপজেলার চান্দের বাজার এলাকার অলি মাহমুদের ছেলে মোঃ আজিম উদ্দিন (৫৮) একই এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের(৪০), আদিতমারী উপজেলার উত্তরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ মমিনুল ইসলাম(৩০) ও সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর ছেলে মোঃ রাকিব হাসান (১৭)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানায়, “নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর একদল নেতা-কর্মী শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচিরের ভিতরে অবস্থান করে নাশকতার উদ্দ্যেশ্য গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকে গ্রেফতার করা হয়। এসময় জামায়াতের আরো ৮ নেতাকর্মী পালিয়ে যায়। আটক জামায়াতের ৬ জনসহ মোট ১৪ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied