মান্দায় অটো রিকশার চালক হত্যাকান্ডের দুই আসামী গ্রেফতার
নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫) হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নাহিদ হোসেন ও তার সহযোগী তুহিন ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ আগষ্ট) ভোরে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। জয়পুরভারপহাট কাম্পের র্যাব-ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার নাহিদ হোসেন (১৮)মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ও তুহিন ইসলাম (২০) পত্নীতলা উপজেলার শিবপুর এলাকার কবির হোসেনের ছেলে।অন্যদিকে হত্যাকান্ডের শিকার গোলাম রাব্বানী (৩৫) উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।
র্যাব সংবাদ সম্মেলনে জানান,গত ১৪ ই আগষ্ট সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। বেলা ২ টার পর মুটোফোন বন্ধ পাওয়া যায়।নিখোঁজের ৪ দিন পর মহাদেবপুর সাগরইল বাজার সংলগ্ন গুন্দইল খাড়ির ব্রীজ এলাকা থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাব-১৪ এর সহায়তায় টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে দুই আসামীকে মান্দা থানায় হস্তান্তর করা হবে বলে রাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত
রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু
কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত
Link Copied