ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

তারাপুর দারিদ্র কল্যাণ সমিতি ও মুক্তির চেতনা ফাউন্ডেশন উদ্যোগে শোক সভা ও আলোচনা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-৮-২০২৩ রাত ৯:৫৬

সাভারের  সর্বস্তরের জনগণের পক্ষে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরনে তারাপুর দারিদ্র কল্যাণ সমিতি ও মুক্তির চেতনা ফাউন্ডেশন   উদ্যোগে ২৩শে আগস্ট বিকালে পাঁচটায় অফিসে মিলনায়তনে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন  ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম।বিশেষ বক্তা ছিলেন সাভার পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লা, আন্তর জেলা ট্রাক চালক ইউনিয়নের নেতা আব্দুল জলিল।

সভাপতি হাজির মোহাম্মদ আলী ( পল্টন মাদবর)সঞ্চালনা  সাভার পৌর ছাত্রলীগ নেতা মোঃ রবিউল ইসলাম।শোক সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান এবং তাঁর পরিবারের মহান আত্মত্যাগ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বিশেষ অতিথি সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রবাসে, দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান একই সাথে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দেবার জন্য যার যার স্থান থেকে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান করেন।

প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। নতুন প্রজন্মদেরকে সুশিক্ষিত এবং প্রকৃত মানুষ গড়ে তুলতে হবে। কারন তাঁরাই এক সময় দেশের কল্যানে কাজ করবে। প্রবাসীদের রেমিটেন্সে দেশ উন্নয়ন হচ্ছে ও পাশাপাশি বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রবাসিদেরকে ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয় ও ছাত্রদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’