নাচোল পৌর মেয়র ঝালুর খানের মায়ের দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুর মায়ের দাফন সম্পন্ন হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে মেয়র আব্দুর রশিদ ঝালুর খানের মা ফাতেমা বেগম (৮০) বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১২ জন সন্তান-সন্ততি, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন যান। বৃহস্প্রতিবার বেলা ১১টায় (৫ আগস্ট) নাচোল বাজার হাট চাতাল প্রাঙ্গণে জানাো শেষে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, জেলা পরিষদ সদস্য ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারল সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, আওয়ামী লীগ নেতা ও সুইডেন প্রবাসী তরিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, বঙ্গবন্ধু পরিষদ নাচোল উপজেলার শাখার সভাপতি মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যববসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন