ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মার তান্ডবে ধ্বসে গেছে স্কুলের আংশিক


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৩-৮-২০২৩ রাত ৯:৫৮

মানিকগঞ্জের হরিরামপুরে ধূলসুড়া ইউনিয়নে গত সোমবার রাতে ৩০ মিনিটের পদ্মা ভাঙনে ১২ টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধ্বসে গেছে। বুধবার দুপুরে, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান এ তথ্য জানান।

সরেজমিনে, পদ্মা ভাঙন ঝুকিতে স্কুল,বাজার,মসজিদসহ আরও অর্ধ শতাধিক বাড়িঘর।

সোমবার রাত নয়টার দিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর  এলাকায়  ভাঙনে নি:স্ব ১২ টি পরিবার। আর গতকাল মঙ্গলবার রাত দুইটায়  ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধ্বসে গেছে ।  জরুরী ভিত্তিতে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  তাপসী রাবেয়া বলেন,গতকাল রাতে স্কুলের আংশিক পদ্মায় ধ্বসে গেছে। গতকাল সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার ও আসছেন। পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আছেন। পানি উন্নয়ন বিভাগ কাজ করছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম জানান, ‘বিষয়টি সম্পর্কে আমি সকালেই জেনেছি। ওই বিদ্যালয়ে ২০ জন শিক্ষার্থী আছে। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তাই শিক্ষার্থীদের পাশ্ববর্তী ধূলশুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. মাঈন উদ্দীন বলেন, আপদকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। হঠাৎ করেই সোমবার রাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। গতকাল রাতে একটি স্কুলের আংশিক ধ্বসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘর গুলো রক্ষা করতে আমরা কাজ করছি। আশা করি ভাঙন রোধ হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা