কাপ্তাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানবীজ বিতরণ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি হারে মোট ২শত কেজি আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্থ এই কৃষকদের মাঝে আমন ধান বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে
এবং উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, আক্তার হোসেন মিলন, ওয়েশ্লিমং চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, সাম্প্রতিক টানা বর্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৫০ একর কৃষি জমি পাহাড় ধস এরং পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে ক্ষতির সম্মূখীন হয় স্থানীয় প্রান্তিক কৃষকেরা। তারই প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে আমন ধানবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied