ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে সুষ্ঠ বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ৩:১৪

 মেসার্স শাহানুর হার্ডওয়ার স্টোর অথারাইজ ডিলার গ্রামীণ ফোন লিমিেিটড এ টাকা পাওনা থাকা সত্বেও নিজের অপকর্ম  ষড়যন্ত্র মূলকভাবে অন্যের ঘাড়ে চাপানোর জন্য মিথ্যা মামলা দায়ের ও  হয়রানীর প্রতিবাদে ও সুষ্ঠ বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী অভিয্গোকারী  সাবেক ম্যানেজার ও মধ্য অরোনকোলার আব্দুল আজিজের ছেলে মেহেদী হাসান এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ২০১৯ সালে গ্রামীন ফোনের অথারাইজহ ডিলার এর ম্যানেজার পদে কর্মরত থাকা অবস্থায় আমাকেসহ আরও কয়েকজনকে ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হবে বলে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ঈশ^রদী এসএমই কৃষি শাখায় এ্যাকাউন্ট খুলতে  বলেন। এবং আমাদের সবার চাকুরীর সিকিউরিটি বাবদ ব্ল্যাঙ্ক চেক জমা নেওয়া হয়।
কিছুদিন পরে বিষয়টি  গ্রামীনফোন লিঃ দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জানানো হলে গ্রামীনফোনের দায়িত্ব প্রাপ্ত অফিসার আমাদেরকে ট্রেড লেটার দেয়। যেখানে উল্লেখ করা হয় জমির দলিল, মুল সার্টিফিকেট, ব্ল্যাঙ্ক চেক রাখা যাবে না। তার কিছুদিন পর আমাদের সঙ্গে মালিকপক্ষের চেক নিয়ে ঝামেলা বাধে। হঠাৎ গত ০১/১২/২০২২ ইং তারিখে লগ ইনচার্জ কুসুম শেখ অফিসে না আসায় আমি এবং আমার ০২ (দুই) জন সুপারভাইজার মালিক রাবেয়া ইসলাম এবং তাহার কন্যা সুমাইয়া নাজনুরকে অবগত করিলে তাহারা আমাদেরকে জানায় কুসুম শেখ আমাদের কাছ থেকে ছুটি নিয়ে গেছে। ০৩ (তিন) দিন পার হলেও কুসুম শেখের সাথে যোগাযোগ করতে পারি নাই। ১১/১২/২০২২ ইং তারিখে মিসেস রাবেয়া ইসলাম তাহার কন্যা সুমাইয়া নাজনুর এর স্বামী মাহফুজুর রহমান মিসেস রাবেয়া ইসলাম গং আমাকে দিয়ে ভোল্ট খেুলতে বাধ্য করান এবং  ভোল্ট খোলার  ভিডিও ধারন করেন। তারা আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি মামলার সাক্ষি হওয়ার প্রস্তাব দেয়। আমি সাক্ষি দিতে নারাজ হওয়ায় আমাকে মামলায় জড়ানোর হুমকি দিয়ে সাক্ষি দিতে বাধ্য করেন। এসব ঘটনার পর আমি পাবনা কোর্টে মামলা করি( মামলা নং পিটিশন-৮৯৪/২০২২ ঈশ^রদী) ও  মামলা নং পিটিশন-৫৯৪/২০২৩ ঈশ^রদী।
গত ০৫/০৭/২০২৩ ইং তারিখে আমাকে তাদের পক্ষ থেকে ওয়াটসএ্যাপে হুমিক দিয়ে বলেন তোমার চেক তোমাকে ফেরত দেব না। পরে উক্ত চেকে ১৫,৩২,৭৮০/- (পনের লক্ষ বত্রিশ হাজার সাতশত আশি) টাকা এ্যামাউন্ট বসিয়ে ডিজঅনার করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে উক্ত প্রতিষ্ঠান থেকে চাকুরী ছাড়ার নয় মাস পর। সম্মেলনে সমস্ত ঘটনার  সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মেহেদী হাসান।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের