ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মাসব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-৮-২০২৩ বিকাল ৫:৯
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের মাসব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৩ তারিখ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া বাজারে শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক  ও সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ খ ম আক্তারুজ্জামান মাসুম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মীর রেজাউল ইসলাম বাবু, মানজারুল ইসলাম, সাইফুদ্দোলা তরুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
এ সময় বক্তারা বলেন, ১৫ আগষ্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধজাত এই দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু এত সহজেই কি মোছা যায় জাতীর জনকের নাম আর তার স্বপ্নজাত দেশটিকে? ইতিহাসে এই আমরাই তো একমাত্র জাতি যারা সশস্ত্র সংগ্রাম করে প্রত্যক্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি একটি মানুষের ডাকে, একটি মাত্র রণমন্ত্র কণ্ঠে ধারণ করে। সেই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা আরো বলেন, যারা প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জাতীর জনককে হত্যা করেছিল সেই এই হত্যার ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের আমরা কঠিনের চেয়েও কঠিন শাস্তি চাই। 
জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন পৌর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন। অনুষ্ঠান শেষে ১৫০০ লোকের তবারক বিতরন করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার