পটিয়ায় একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৪
পটিয়ায় একাধিক মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ আগস্ট) রাতে পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি, নারী ও শিশু সংখ্যালঘু নির্যাতনসহ একাধিক মামলার চিহ্নিত তালিকাভুক্ত আসামি মিজানুর রহমানকে (৪০) গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখাইন গ্রামের মৃত আব্দুর রশিদ চৌধুরীর ছেলে। অপরদিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন থেকে গরু ও গরুর বাছুর চুরি করার দায়ে বড়লিয়া ইউনিয়নে ৯নং মেলঘর গ্রামের মৃত রবিন্দ্র লাল দের ছেলে যাদব চন্দ্র দে (৬২) ও একই এলাকার বিষ্ণু দাশের ছেলে জয় দাশকে (১৯) গ্রেফতার করে পুলিশ। এছাড়াও মোটরসাইকেল মামলায় শান্তিরহাট এলাকার মো. জাকারিয়ার ছেলে ইসতিয়াক হাবিব নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন