ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে পৃথক অভিযানে মদভর্তি ট্রাক, পাহাড়ী চোলাই মদসহ আটক ১


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৪-৮-২০২৩ বিকাল ৫:৩৯

চট্টগ্রামের রাউজানে ১০২০ লিটার পাহাড়ী ছোলাই মদভর্তি ১টি ট্রাক ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। মদসহ ট্রাকটি জব্দ করেছে রাউজান থানা পুলিশ। অন্যদিকে ৮০লিটার পাহাড়ী ছোলাই মদসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৪ আগস্ট) বৃহস্পতিবার বিকালে রাউজান থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে রাউজান থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন  সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণপাশে জানে আলম পেট্রোল পাম্প সংলগ্ন হাফেজ বজলুর রহমান সড়ক থেকে ৮০ লিটার চোলাইমদ, মাদকদ্রব্য পরিবহনে নিরয়াজিত ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ (চট্টগ্রাম-থ-১৫-০১০২) মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মো. ফজল হকের ছেলে। অন্যদিকে বুধবার রাত ৩টায় উপপরিদর্শক মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সড়কের উপর অবস্থানকালে ০১টি কার্গো খোলা ট্রাক (চট্টমেট্রো-ড-১১-১৬১১) নোয়াপাড়া টু রাউজান সড়ক দিয়ে বড় মাদকের চালান যাওয়ার সময় সংকেত দিলে ট্রাকের গতি বাড়িয়ে চালিয়ে যান চালক। ধাওয়া করে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের শরতের দোকান নামক স্থানে পৌঁছালে ট্রাকটি থামিয়ে চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ১০২০ লিটার মদসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১১০০ লিটার মদ, ১টি ট্রাক, ১টি অটোরিকশা জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান