ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় ঝুলন্ত গৃহবধুর লাশ উদ্ধার


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৩ বিকাল ৬:১৮
 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক গৃহবধুর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ২৪ আগস্ট সকালে উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মৃত নুর আয়েশা বেগম (৪০) একই এলাকার মো. জামশেদুল আলমের (৪৫) স্ত্রী। ওই দাম্পত্যের দুই মেয়ের মধ্যে একজন প্রতিবন্ধী।
 
মৃতের স্বামী জামশেদুল আলম বলেন, আমি পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক। সাম্প্রতিক সময়ে সিএনজি বিক্রি করে দিয়ে বাড়ির পাশে একটি চায়ের দোকান করি। রাতে দোকানেই থাকি, আজ ভোরে দোকানে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী ঘরের ভেতর ঝুলে আছে।
 
তিনি আরও বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে আমার স্ত্রী তিনটি এনজিও (গ্রামীণ ব্যাংক, পদক্ষেপ, কারিতাস) থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছে, সেই ঋণের চাপেই আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
 
ঘটনাস্থলে যাওয়া রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি তিনটি এনজিও থেকে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। অন্যদিকে স্বামীর চায়ের দোকান ভাড়াও দিতে পারে না। পরিবারের জন্য বাজার-সদাইও করতে পারে না। ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেছে বলে প্রথমিকভাবে জেনেছি।
 
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে না।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা