ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে এমপি শিবলী সাদিকের খাদ্য সহায়তা প্রদান


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৬:৫৯
দিনাজপুরের বিরামপুর পৌরসভার বাস্তবায়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্বাস্থ্যবিধি মেনে পৌর শহরের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
 
এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোনো দুর্যোগে জনমানুষের পাশে থাকে। দেশের প্রতিটি মানুষ যেন দুর্যোগের মধ্যে শান্তিতে থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। খাদ্যের অভাবে কেউ যেন মারা না যায় সেজন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ করা হয়েছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেল নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন।
 
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি (তদন্ত) মতিয়ার রহমান, প্যানেল মেয়র বকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেস কুণ্ডু ও নাড়ু গোপাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার