ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ৩:৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু ও সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুস সাত্তার। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল হালিম।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের  জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন। এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম বলে, ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে হত্যা করে উল্লাস করেছিল ঘাতকেরা, যারা এই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল তাদের আমরা কঠিন এর চেয়েও কঠিন শাস্তি  চাই।  এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন লোটাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়াদ্দার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পিস্তল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে ৩০০০ মানুষের মাঝে তবারক  বিতরণ করেন চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বাবলু। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার