ঘোডাঘাটে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ২
দিনাজপুরের ঘোড়াঘাটে ১২০ পিস গোলাপী রঙের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৬০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) আনুমানিক বিকাল ৪.১০ টা মিনিটের দিকে উপজেলার ০২নং পালশা ইউনিয়নের পুড়ইল মৌজার ডুগডুগিহাট কাঁচা বাজার সংলগ্ন জনৈক মোঃ রেজাউল করিম রাজু এর ফীডের দোকানের সামানে।
গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পূড়ইল (ডুগডুগীহাট) গ্রামের মৃত মাহাতাব উদ্দিন এর ছেলে রেজাউল করিম রাজু (৫০) ও একই উপজেলার দেওগ্রাম (পশ্চিমপাড়া) গ্রামের কুমর উদ্দিন এর ছেলে আবু সাইদ মাজেদ (২৮)।
ঘোড়াঘাট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এসআই (নি:) ওয়াসিম কুমার মোদক তার সঙ্গীয় এএসআই (নি:) মো: হাসান ইমাম, এএসআই (নি:) মো: আব্দুল ওয়াহাব, মো: নুরুজ্জামান ও মেহেদী হাসান নিয়মিত টহলের অংশ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তিনি আরো জানান, ২৪ আগষ্ট এসআই ওয়াসিম কুমার মোদক কে বাদী করে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক)/৪১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১২। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নি:) লিখন কুমার মন্ডল।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied