ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করায় ছাত্রলীগের ৫ নেতা কর্মিকে সাময়িক বহিষ্কার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ৩:১০

খুলনার পাইকগাছায় দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় ছাত্রলীগের ৫ নেতা কর্মিকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহষ্পতির(২৪ আগষ্ট) উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমীন সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সাময়িক বহিস্কার হয়। যারা সাময়িক বহিষ্কার হয়েছেন,  চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগেরসহ-সভাপতি মোঃ নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন রাফিন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম, গদাইপুরের তকিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাকিব ঢালী। ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য জেলা নের্তৃবৃন্দের নিকট পাঠানো হয়েছে। এছাড়াও উপরোক্ত অভিযুক্ত কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ