ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১২:৪০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর (রবিবার) থেকে। 
 
 শনিবার (২৬ আগস্ট) বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান। তিনি বলেন, ক্লাস শুরুর পূর্বেই ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করা হবে। প্রতিটি ইনস্টিটিউট ও বিভাগ ক্লাসের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
 
এর পূর্বে গত ২৫ আগস্ট রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইনস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দিবে।
 
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত ২০জুন। অনলাইনে আবেদন চলে ২৭ জুন পর্যন্ত।পরবর্তীতে ৪টি মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলে বিশ্ববিদ্যালয়টিতে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ