লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা
নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুল্লাহ (সাঃ) এ স্লোগান সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলায় শনিবার (২৬ আগস্ট) সকালে লাকসাম পৌরসভা মোঃ তাজুল ইসলাম কনফারেন্স হল রুমে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মুফতি এম এ তাহের আবেদী আল মোজাদ্দেদী এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট মৌকরা দরবার শরীফ এর পীর সাহেব আলহাজ¦ হযরত মাও. শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী, মা.জি.আ, প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী, প্রধান অতিথি হিসেবে মোবাইল বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। প্রধান বক্তা লাকসাম পৌরসভা মেয়র আলহাজ¦ প্রফেসর আবুল খায়ের, প্রধান মেহমান লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ আল্লামা আ.ন.ম তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ লাকসাম পৌরসভা শাখা সভাপতি আলহাজ¦ হাফেজ মাও. জাকির হোসেন ছিদ্দিকী, লাকসাম উপজেলা শাখা সেক্রেটারী আলহাজ¦ মাও. রবিউল হোসাইন হেলালী সহ ইসলামী যুবসেনা লাকসাম উপজেলা ও পৌরসভা সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম পৌরসভা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ সেক্রেটারী হযরত মাও. জাফর আহমম্দ।
অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মোবাইল বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে হানাহানি কাটাকাটি করতে পারবে না। আমি আল্লাহুকে শতভাগ বিশ^াস করি। আল্লাহুকে স্বাক্ষী রেখে বলছি আমি সঠিক ও ন্যায় বিচার ভাবে আমার দায়িত্ব শতভাগ পালন করে যাচ্ছি। যাইহোক পবিত্র ঈদ-এ মিল্লাদুন্নবী (সাঃ) সুন্দর ও সার্থক ভাবে সকলেই পালন করবেন এটাই আশাবাদ রাখি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ