ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুর খেলাঘর আসরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ও গাছের চারা বিতরণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ৩:২০

যশোরের কেশবপুরে উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের কবিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ এবং  বঙ্গবন্ধুকে স্মরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কেশবপুর শহরে প্রথমিক শিক্ষক মিলনয়াতনে সোমবার সকালে ওই জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের কবিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ এবং  বঙ্গবন্ধুকে স্মরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাঘর আসরের সমাজ কল্যাণ সম্পাদক প্রবীর দত্ত এর সভাপতিত্ব উপজেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলম ও সহ-সাধারণ সম্পাদক মানব মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা ও গাছের চারা বিতরণ করেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সম্মনয়ক হাসানুজ্জামান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়নগঞ্জ জেলা ক্রায়া খেলাঘর আসরের সাবেক সভাপতি তৌহিদ হাসান, পাবনা জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফয়সাল জাহান, কেন্দ্রীয় খেলাঘর ও  উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা সুপ্রভাত বসু, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ কবি নজরুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী কেশবপুরের সভাপতি অনুপম মোদক। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেন, শিশু শিক্ষার্থী মাসুদুর রহমান। আরও বক্তৃতা করেন,শিশু শিক্ষার্থী শাজিদ হাসান সৈকত, জ্যোতি দে, মাছকোরা জান্নাত, আছিয়া খাতুন, আনিকা খাতুন, গান পরিবেশন করেন, গৌরব অধিকারি, প্রত্যাশা রায়, অন্তরা দত্ত, প্রতীক সেন ও পূজা দেবনাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, সহ-সভাপতি তাপস মজুমদার,দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অপুর্ব মল্লিক ও রঙ্গন খেলাঘর আসরের উপদেষ্টা পরেশ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি